শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে

আকাশবার্তা ডেস্ক :

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।

তিনি বলেন, নতুন খসড়ায় আগের আইনের কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। জানা যায়, এটি ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ‘লিসেনিং গভর্নমেন্ট’হিসেবে কাজ করছে। সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, এটা বাতিল বলা যাবে না, কারণ ওই আইনের অনেকগুলো ধারা নতুন এই আইনে আছে। আগের আইনের অনেকগুলো ধারা আমরা সংশোধন করেছি।

তিনি আরও বলেন, যেসব পরিবর্তন আসছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানহানির মামলায় আগের জেল ও জরিমানার বিধান ছিল, জেলের বিধানটি বাদ দিয়ে শুধু জরিমানার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এর আগে সকালে মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন ও সংশোধন করে নতুন আইনে প্রতিস্থাপন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮