শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রিজভী আহমেদকে যেন ক্ষমা করে দেওয়া হয়

আকাশবার্তা ডেস্ক :

মানহানির অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি।

এসময় জবানবন্দি দেওয়ার একপর্যায়ে তিনি বলেন, উনি (রিজভী) ক্ষমা চাইলে তাকে যেন মাফ করে দেওয়া হয়।

এসময় তার আইনজীবী মুনসুর আলী রিপন তাকে থামিয়ে মামলা দায়েরের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে তিনি বলেন, একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেওয়া উচিত নয়। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটূক্তি করেছেন সেটি কোনোভাবেই উচিত হয়নি।

এরপর মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

পরে আদালত থেকে নেমে হিরো আলম বলেন, আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে বিএনপির সিনিয়র নেতারাসহ অন্যান্য নেতারা বিভিন্ন সময়ে গালিগালাজ করে এবং ব্যঙ্গ-বিদ্রুপ করে আমাকে নিয়ে কটূক্তি করেছে। আমার কথা হলো আমাকে সম্মান দিয়ে কথা না বললে আমার নামটা মুখে নেবেন না। আমাকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তাই আমি বিজ্ঞ আদালতকে বলেছি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ বলতেই ভুল হয়। তাই আমি এ মামলা করতে চাই না। তাকে (রিজভী) ক্ষমা করে দিতে বলেছি।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো বিএনপি নেতা কিংবা আওয়ামী লীগ নেতা বা যে কেউ যেন আমাকে নিয়ে এরকম ব্যঙ্গ-বিদ্রুপ করে কথা না বলে সে বিষয়ে সতর্ক করে দিতে আমি আদালতকে অনুরোধ করেছি।

আজ মামলা দায়ের করেছেন কি না জানতে চাইলে হিরো আলম বলেন, আমি মামলা করিনি। তবে আমি আদালতকে বলেছি তার যদি ভুল হয় তাহলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এসময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১