শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, ডিমের হালি ৫৬-৬০ টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক :

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। মাছ, মাংস, সবজিসহ সকল পণ্যের দাম বেড়েই চলেছে। মাঝে মধ্যে দু’একটি পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। বাজারে সপ্তাহজুড়ে বেড়েছে ডিম, পেঁয়াজ, সবজি ও মাছের দাম। নতুন করে ডিমের বাজারে অস্থিরতা ভোগাচ্ছে সাধারণ মানুষকে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্তাহের ব্যবধানে প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে গত সপ্তাহেও হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। ডজন পড়ছে ১৬০ থেকে ১৬৫ টাকা করে। স্থানভেদে খুচরা দোকানগুলোতে ১৭০ টাকা পর্যন্তও বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। সোনালী মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

এদিকে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি। মাঝারি মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি।

এছাড়া বিদেশি নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি। এই পেঁয়াজ এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি।

টমেটো বিক্রি হচ্ছে ৪০০ টাকা আর দেশি টমেটো বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। কাঁচা মরিচ কেজিতে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা, আলু ৪০ টাকা, করলা ৮০ থেকে ১১০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, মূলা ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, শিম ২০০ টাকা কেজি, ফুলকপি ৫০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানভেদে দুই থেকে আড়াই কেজি ওজনের রুই-কাতলার মাছের দাম প্রতি কেজি ৩৭৫ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। শোল মাছ প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা। শিং মাছ, বাইলা মাছ প্রতি কেজি প্রকারভেদে ৬০০-৬৭০ টাকা। তেলাপিয়া ও পাঙাশের কেজিও ২০০ ছাড়িয়ে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০