সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মাহমুদুল্লাহকে দলে না নেয়ার কারণ জানালেন নান্নু

স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয়েছে ১৭ সদস্যের বাংলাদেশ দল। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাকিবের নেতৃত্বেই দল ঘোষণা করেন-প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু।

এই দলে একমাত্র নতুন মুখ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।

রিয়াদকে কেন দলে রাখা হয়নি এমন প্রশ্নে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘মাহমদুল্লাহ রিয়াদের ব্যাপারে সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে। সাত-আট নম্বর পজিশনে একজন অতিরিক্ত স্পিনার বা অলরাউন্ডার নিয়ে খেলা, সেই বিবেচনা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

৩৭ বছর বয়সী রিয়াদ সাত নম্বর পজিশনে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। দেশের হয়ে গত মার্চে সবশেষ ইংল্যান্ড সিরিজের সময় মাঠে নেমেছিলেন তিনি। এরপর বিশ্রামের কথা বলে তাকে বাদ দেয়া হয়।

এদিকে, সৌম্য সরকারকে দলে রাখতে আগ্রহী ছিলেন- কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অফ ফর্ম সত্ত্বেও নিজেকে প্রমাণ করার জন্য সৌম্যকে বেশ সুযোগ দেয়া হয়েছিলো। খেলানো হয়েছিলো ইমার্জিং এশিয়া কাপেও। এরপর কন্ডিশনিং ক্যাম্পের জন্য প্রাথমিক দলেও সুযোগ দেয়া হয়েছিলো তাকে। শেষ পর্যন্ত নিজেকে আর প্রমাণ করতে পারেননি তিনি।

এশিয়া কাপের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930