সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সব স্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে, তাদের মুখে এখন নীতিকথা শুনতে হয়।

বিএনপি-জামায়াত থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তারা দেশের সর্বনাশ ছাড়া কিছুই করতে পারে না। তাদের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই। চোর ও লুটেরাদের সঙ্গে কেউ থাকে না।

শনিবার (১২ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের কার্যনিবার্হী সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নিজেরা ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি। এখন
তারা সেটা চাইছে কেন? গ্যাস বেচার অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি। দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের।

তিনি বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজন হারা, তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?

শেখ হাসিনা বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি। এখনো বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেন এমনটি করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চেয়েছেন শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930