সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ব্যক্তিগত বিমান, সঙ্গে প্রেমিকাকে চান নেইমার

স্পোর্টস ডেস্ক :

সৌদি অর্থের হাতছানি উপেক্ষা করতে পারলেন না নেইমার। তাই তো ইউরোপের ফুটবল ছেড়ে মাত্র ৩১ বছর বয়সেই সৌদি আরবে পাড়ি জমাতে যাচ্ছেন তিনি। ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির সবকিছু ঠিকই হয়ে আছে। বাকি আছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সৌদি ক্লাবটিতে মেডিকেল টেস্ট হওয়ার পর সেটাও খুব দ্রুতই সম্পন্ন হয়ে যাবে বলে দাবী করছে আন্তর্জাতিক গণমাধ্যম।

এদিকে ব্রাজিলীয় এই তারকাকে নিজের করে পেতে বেশ বড় অঙ্কের অর্থই খরচ করতে হচ্ছে আল হিলালকে। গণমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি হচ্ছে দুই বছরের। প্রতি মৌসুমে ১৫০ মিলিয়ন করে দুই বছরে ৩০০ মিলিয়ন ইউরোর পারিশ্রমিক পাবেন ব্রাজিলিয়ান এই তারকা। এছাড়া ২০১৭ সালে দলবদলের রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনা পিএসজি পেতে যাচ্ছে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি অর্থ। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করতে সম্মত হয়েছেন নেইমার।

এছাড়াও নেইমার আল হিলালকে বেশ কিছু শর্ত দিয়েছেন, যা মেনে নিয়েছে সৌদি ক্লাবটি। সংবাদমাধ্যম ফুট মার্কেতো জানিয়েছে, পিএসজি তারকা নাকি আল হিলালের কাছে একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন। সেটাতে সৌদি আরবের ক্লাবটি রাজি হয়েছে।

এছাড়া নেইমারের শর্ত আছে আরও। বিয়ে করা ছাড়াই প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহ বহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলা সে নিয়ম থাকবে না। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ে করা ছাড়াই একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।

এর বাইরে কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন নেইমার। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930