মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য কমেছে। তাই স্বর্ণ ও রুপার দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য হবে ৮ হাজার ৪৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ২৭ টাকা। আগে ছিল ১ লাখ ৭৭৬ টাকা। অর্থাৎ, ভরিতে স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৪৯ টাকা।

এছাড়া ২১ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১১০ টাকা, ১৮ ক্যারটের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৯০ টাকা।

২২ ক্যারটের প্রতি গ্রাম রুপার নতুন দাম ১৪৭ টাকা, ২১ ক্যারটের ১৪০ টাকা এবং ১৮ ক্যারটের ১২০ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১