সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়ালে ব্যবস্থা

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ নিয়ে ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে।

এ ধরনের ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে প্রকাশিত তথ্যটি ভুয়া বলে নিশ্চিত করে তিনি বলেন, এ ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, ‘যে তথ্যটি ফেসবুকে প্রচার হচ্ছে সেটি ভুয়া। বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্বাচন কমিশন কখনো এত আগে জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য দেয় না। বিষয়টি কমিশনের নজরে আনব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে। এ ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ নিয়ে ফেসবুকে যা প্রচার করা হচ্ছে-আগামী ৯ নভেম্বর তফসিল ঘোষণা, ১৯ নভেম্বর (রবিবার) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।

২২ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৯ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর (শনিবার) ভোট গ্রহণ করা হবে।

এর আগে, গত ৩ আগস্ট দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকে সাম্প্রদায়িকতা, বিদ্বেষ, সহিংসতা ছড়ায় এমন অপপ্রচারণামূলক কন্টেন্ট ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম মেটা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930