স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের ১৬তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শূন্য রানেই আউট হলেন তানজিদ।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে টাইগাররা।
প্রথম ওভার করতে আসা কাসুন রাজিতার ফুললেংথের বলে ড্রাইভ করে চার মেরে শুরু করেছেন নাঈম, যদিও এর আগে পাঁচটি বলে রান হয় শূন্য।
দ্বিতীয় ওভারেই এসেছেন স্পিনার মহীশ তিকসানা। তার ক্যারম বলে লাইন পুরো মিস করে গেছেন তানজিদ হাসান।
প্যাডে লেগেছে, আম্পায়ারের দেয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি তানজিদ হাসান। আন্তর্জাতিক অভিষেকেই শূন্যতে ফিরে যেতে হলো বাংলাদেশ ওপেনারকে।
এ ওভারে আবেদন হয়েছিল নাঈমের বিপক্ষেও, রিভিউও নেয় শ্রীলঙ্কা। তবে তিকসানার বলটি পড়েছিল লেগ স্টাম্পের বাইরে।