সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

এবার ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে ভযারহ হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা খেরসন অঞ্চলের গুলেটস এলাকায় রুশ বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে।

এ হামলায় যুক্তরাষ্ট্র নির্মিত একটি এম-৭৭৭ হাওইটজারসহ বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে বলে ওই অঞ্চলটিতে অভিযানের দায়িত্বে থাকা রুশ সেনা কর্মকর্তা রোমান কোদ্রিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন। খবর রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের।

সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক ড্রোন হামলা চালায়। ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেয়া ক্রিমিয়ার জোড়া সেতুতে শনিবার ফের ড্রোন হামলা চালায় ইউক্রেন।

এর পরই ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র গুড়িয়ে দিতে এ ভয়াবহ হামলা চালায় রাশিয়া।এতে ইউক্রেনের একটি গুদামও ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে রুশ বাহিনী।

রুশ বাহিনীর ওই হামলায় খেরসন অঞ্চলের গোঞ্চারনায়া, বুরগুনকা, ভেরোভকা ও অত্রডকামেনকা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930