শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এমরানকে মার্কিন দূতাবাসে জায়গা দেয়া ঠিক হয়নি

আকাশবার্তা ডেস্ক :

ড. ইউনূস প্রসঙ্গে আলোচিত সদ্য বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে ঢাকার মার্কিন দূতাবাসে জায়গা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির।

সোমবার (১১ সেপ্টেম্বর) ড. ইউনূসের বিচার স্থগিত করে প্রধানমন্ত্রীকে দেয়া চিঠির বিপক্ষে ৫১০ আইনজীবীর বিবৃতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মমতাজ উদ্দিন ফকির বলেন, এমরান অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এ ধরনের বিবৃতি দিতে পারেন না। এটা আইনের লঙ্ঘন। বিতর্ক সৃষ্টি করার জন্যেই তিনি এ কাজ করেছেন।

তিনি বলেন, মার্কিন দূতাবাসে স্ব-উদ্যোগে তিনি গিয়েছেন। কোনো ভয়-ভীতিতে এ কাজ করেননি, সেটা তিনি নিজেই বলেছেন। তবে সেখানে তাকে জায়গা দেয়া ঠিক হয়নি মার্কিন দূতাবাসের। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সাধারণ মানুষ সেখানে যেতে পারেন না। তাহলে কেন তাকে পরিবারসহ ডেকে নেয়া হয়েছে। তাকে ডেকে নিয়ে কাজটা ঠিক করেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমতাজ উদ্দিন, বরখাস্ত ডিএজি এমরান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যই না। তাকে নতুন করে বরখাস্ত করার প্রশ্নই আসে না।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে বরখাস্তকৃত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া মার্কিন দূতাবাসে আশ্রয়ের জন্য যান। তখন তিনি জানিয়েছিলেন নিরাপত্তা-হীনতায় ভুগছেন। তাই, তিনি পরিবার নিয়ে আশ্রয়ের জন্য আমেরিকান দূতাবাসে গিয়েছিলেন। বন্ধের দিন হওয়ায় নিরাপত্তা-কর্মীরা মূল ফটকের পাশে একটি কক্ষে তাদের বসিয়ে রাখেন। কিছুক্ষণ পর পুলিশ তার পরিবারসহ লালমাটিয়ার বাসায় পৌঁছে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১