সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

টিসিবির পণ্য : ৭০ টাকায় চিনি, ১০০ টাকায় মিলবে সয়াবিন তেল

অর্থ বাণিজ্য ডেস্ক :

আগামীকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলতি মাসে সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বেচা হবে। এ মাসে সয়াবিন তেল, মসুর ডাল ও চালের সঙ্গে চিনি যুক্ত করা হলেও, তা সব স্থানে পাওয়া যাবে না।

বুধবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য যেমন: তেল ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। জুলাই মাস থেকে এই বিক্রি কার্যক্রমে টিসিবি পণ্যের সঙ্গে খাদ্য অধিদফতরের (খাদ্য মন্ত্রণালয়) দেয়া চাল যুক্ত হয়েছে।

চলতি মাসের বিক্রি কার্যক্রম সারা দেশে বুধবার (১৩ সেপ্টেম্বর) শুরু হয়েছে উল্লেখ করে টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরের বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উদ্বোধন করা হবে। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করা হবে।

সেপ্টেম্বর মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা।

এদিকে, এতদিন টিসিবির বিক্রি কার্যক্রমে উপকারভোগীরা ৭০ টাকা দরে ১ কেজি চিনিও কিনতে পারতেন। কিন্তু আগস্ট মাসের সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রমে চিনি বিক্রি করা হয়নি। চলতি মাসে উপকারভোগীরা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন। প্রতি কেজি চিনির জন্য তাদের ৭০ টাকা গুনতে হবে। তবে এটি সব জায়গায় পাওয়া যাবে না।প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি কার্যক্রমে চিনি বিক্রি করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930