বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে চোরাই সিএনজি-মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে একটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মোঃ রাকিব হোসেন (২১)। সে চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউপির শিবপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। এদিকে চুরির ঘটনায় যুবক রাকিব ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়ে এর সঙ্গে জড়িত আরো দুজনের নাম স্বীকার করেছেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তহিদুল ইসলাম বৃহস্পতিবার বেলা ১১টায় চোরাই সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার এবং ১জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এঘটনায় ধৃত আসামি রাকিব ও আরো ২জনসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর পৌঁনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরশাহী দাশেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় রামপুর জনৈক সামছুল হুদা মিয়ার মোল্লা বাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় রাকিব হোসেনসহ তার সঙ্গীয় চোরচক্রের সদস্যরা চোরাই সিএনজি ও মোটরসাইকেলসহ চোরাই কাজে ব্যবহৃত মালামাল নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের অন্যান্য সদস্যরা দৌড়ে পালানোর সময় রাকিব হোসেনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এঘটনায় আটক রাকিবের আদালতে স্বীকারোক্তি অনুযায়ী আরো ২জনকে আসামি করা হয়েছে।

তারা হলো- চন্দ্রগঞ্জ ইউপিস্থ দেওপাড়া গ্রামের আব্দুল কালেকের ছেলে রাসেল (২৫) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন প্রকাশ রবিন (২৭)।

পরে তাদের বিরুদ্ধে দাশেরহাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১