সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এখনই এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে না : ইসি সচিব

আকাশবার্তা ডেস্ক :

নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, এনআইডির নিবন্ধন কার্যক্রম এখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যাচ্ছে না। যতদিন তাদের অফিস, লোকবলসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন না হবে ততদিন এনআইডির নিবন্ধন কার্যক্রম ইসির অধীনেই থাকবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে তিনি এ মন্তব্য করেন।

মো. জাহাঙ্গীর আলম আরো বলেন, জাতীয় পরিচয় নিবন্ধনের নতুন আইন দেয়া আছে, সরকার যখন গেজেট প্রজ্ঞাপন দ্বারা এ কার্যকর করার তারিখ নির্ধারণ করবে তখন কার্যকর হবে। যতক্ষণ আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত এনআইডি কার্যক্রম যেভাবে আছে সেভাবেই থাকবে।

তিনি আরো বলেন, ভোটার তালিকার জন্য পৃথক আইন আছে। দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। ভোটার হাল নাগাদ নির্বাচন কমিশনই করবে। রাষ্ট্রই ইসিকে এনআইডির দায়িত্ব দিয়েছিল। আবার আইন করে নিয়ে যাচ্ছে। আইনের পর এখন বিধিমালা হবে। এরপর অফিস, জনবল নিয়োগ করতে হবে। এরপর এনআইডি নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কে হবেন তা এখন সিদ্ধান্ত হয়নি। তফসিলের সিদ্ধান্তও হয়নি। কমিশন বৈঠকে কমিশন সিদ্ধান্ত নেবেন।ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930