সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আমেরিকার সঙ্গে আপোষ হয়ে গেছে দিশেহারা বিএনপি : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা পথিক। দুই সেলফিতে বাজিমাত। এক সেলফি দিল্লি। আরেক সেলফি নিউইয়র্কে। শেখ হাসিনা আর পুতুল… জো-বাইডেনের সেলফি। দিল্লিতে বাজিমাত। তারপরে গিয়ে নিউইয়র্কে বাজিমাত। কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি। তলে তলে আপোষ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, দিল্লি আছে। আমেরিকারও দিল্লিকে দরকার। আমরা আছি। দিল্লিও আছে। শত্রুতা কারো সঙ্গে নাই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছে। আর কোনো চিন্তা নাই। ইলেকশন হবে। যথাসময়েই হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে। নভেম্বরে সেমি ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করছে। ফাইল করলে হলুদ কার্ড। ফাউল করলে লাল কার্ড। খেলা নিয়ে ফাউল করা চলবে না।

তিনি বলেন, তারা বলেন…খালেদা জিয়া ছাড়া বিএনপি ইলেকশন করবে না। এতদিন তারা কই ছিল? খালেদা জিয়া বছরের পর বছর জেলে। তার জন্য একটা আন্দোলনও করতে পারল না ফখরুল। আর এখন খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না।

কাদের আরো বলেন, যত ষড়যন্ত্রই থাকুক। বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে। শান্তিপূর্ণ হবে। আমরা ভিসানীতির পরোয়া করি না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। তাহলে কিসের ভিসানীতি। কারা ভিসানীতি? কেন তাহলে নিষেধাজ্ঞা। কেউ নিষেধাজ্ঞা দেবে না। নিষেধাজ্ঞার হুমকি ধামকি শেষ, তাই মির্জা ফখরুলের গলার আওয়াজ এখন নরম হয়ে গেছে। আহারে বেচারা! ছুটে ছুটে ঠাঁকুরগাও গেছে। ঠাকুরগাঁও যাইয়া খুঁজে লোকজন আছে না কী? লোকজন কেটে পড়বে। লোক আর থাকবে না।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য ইলয়াস মোল্লা, ঢাকা জেলঅ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930