শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

বিচারপতিকে কথাবার্তায় যত্নশীল হতে বললেন প্রধান বিচারপতি

আইন আদালত ডেস্ক :

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’—এক শুনানিতে এমন মন্তব্য করা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। সেখানে বিচারপতি ইমদাদুল হক আজাদকে কথাবার্তার ক্ষেত্রে যত্নশীল হতে বলা হয়েছে বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে দুপুরে ওই বিচারপতির মন্তব্যের বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপর বিকেলে প্রধান বিচারপতির কার্যালয়ে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে ডাকা হয় বলে সূত্র জানায়।

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের করা আপিলের গ্রহণযোগ্যতা–বিষয়ক শুনানিতে মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের আইজীবীর উদ্দেশে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ মন্তব্য করেন, ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’। ওই মন্তব্যের পর প্রধান বিচারপতির কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ওই মন্তব্য নিয়ে অনলাইন মাধ্যমে প্রকাশিত খবর প্রধান বিচারপতির নজরে আনেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮