সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

গভীর রাতে বিএনপি নেতা এ্যানি আটক

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন।

রাত তিনটার দিকে তিনি জানান, এ্যানিকে আটকের পর ধানমন্ডি থানা হাজতে রাখা হয়েছে।‌

এর আগে রাত সোয়া দুইটার দিকে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন এ্যানির বাসায় পুলিশ হানা দেয়। এসময় তারা বাসার তালা ভেঙে প্রবেশ করে বলে অভিযোগ করেছেন বিএনপির এ সাবেক সাংসদ।

আটক হওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে।

এর আগে রাত দুইটার দিকে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানিয়েছিলেন, এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশ তাকে থানায় যেতে বলছে। সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বরাত দিয়ে স্বপন আরো জানান, রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নিয়েছে।

পরে ভোর সাড়ে ৫টায় জহির উদ্দিন স্বপন বলেন, থানা থেকে ফিরলাম। বুধবার ঢাকা কোর্টে চালান দিলে জামিনের জন্য মুভ করব। তিনি বলেন, ওসির রুমে বসে এ্যানির সঙ্গে কথা হলো, এ সময় ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনও ছিলেন।

সূত্র : ভোরের কাগজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০