সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানদের ফটোসেশন

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর, পদ্মা সেতু দিয়ে একটি বিশেষ ট্রেনে চড়ে প্রমত্তা পদ্মা নদী পার হয়েছেন। এটি দেশের অর্থনীতির সমৃদ্ধির পথে আরেকটি মাইলফলক।

মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুর রেলপথ উদ্বোধনের পর ওই ট্রেনে প্রমত্তা পদ্মা পাড়ি দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিন বাহিনীর প্রধানরা।

ফটোসেশনে তিনি বাহিনীর প্রধানরা। ছবি : পিএমও

এসময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলায় অংশ নেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) মহাপরিচালক এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। ছবি : পিএমও

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলায় অংশ নেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি।

ফটোসেশনে আরো অংশ নেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। এসময় পাশে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন আইজিপি ও মন্ত্রীপরিষদ সচিব। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশনে এক নাগরিক সমাবেশে দুপুর ১২টা ২৪ মিনিটে সুইচ টিপে ডিজিটালভাবে ঢাকা-ভাঙ্গা রেল সংযোগের একটি ফলক উন্মোচন করেন। নতুন ট্রেন সার্ভিসটি উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মাওয়া থেকে একটি বিশেষ ট্রেনযোগে এসে ভাঙ্গা’র ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক মহাসমাবেশে যোগ দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930