সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ইসরাইলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ লেবাননে শুক্রবার ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের এক সাংবাদিক নিহত এবং আরও ৬ সাংবাদিক আহত হয়েছেন।

ইসরাইলের সীমান্তঘেঁষা লেবাবননের আলমা আল-সাব এলাকায় ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চলালে ওই হতাহতের ঘটনা ঘটে।

এ সময় সেখানে রয়টার্স ছাড়াও আল-জাজিরা ও ফ্রান্সের বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা ছিলেন। খবর রয়টার্সের।

লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ওই এলাকায় ইসরাইলি বাহিনীর পাল্টা-পাল্টি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চলছে।

এক বিবৃতিতে রয়টার্স জানায়, লেবানন থেকে সরাসরি যুদ্ধের ফুটেজ পাঠানোর সময় ইসাম আব্দুল্লাহ নামে তাদের ওই সাংবাদিক ইসরাইলি হামলায় প্রাণ হারান। এ সময় তাহের আল- সুদানি ও মাহের নাজেহ নামে রয়টার্সের আরও দুজন সাংবাদিক গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রয়টার্স তাদের এসব সাংবাদিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং হিজবুল্লাহর এক এমপি ইসরাইলি ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের দূত জিলেড এরডান বলেছেন, আমরা ইচ্ছে করে কোনো সাংবাদিককে হত্যা করি না। তবে, যেহেতু যুদ্ধ চলছে- তাই ইসরাইল নিজের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930