সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

গাজায় ইসরায়েলি ‘গণহত্যা’ থামান: বিশ্ববাসীকে এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ ঘুমন্ত বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালিয়ে যে ‘গণহত্যা’ চালাচ্ছে- তা বন্ধ করতে ইসরায়েলের ওপর বিশ্ববাসীকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যকে বাঁচাতে পশ্চিমাদের উন্মত্ততা বন্ধ করতে হবে। তারা অন্ধের মতো ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দিয়ে যাচ্ছে।খবর তাসের।

তাদের আশকারা আর উসকানি পেয়ে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। হাসপাতালের মতো নিরাপদ স্থানে তারা বোমা হামলা চালিয়ে ৫ শতাধিক নিরপরাধ মানূষকে হত্যা করে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ করেছে।

এরদোগার আরো বলেন, বিশ্ববাসীর কাছে আমার জোর নিবেদন- বেসামরিক লোকজনের ওপর চালানো এ হত্যাযজ্ঞ এখনই বন্ধ করতে বলুন ইসরায়েলকে।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন এরদোগান। এতে আরো বলা হয়, এ অঞ্চলের রক্তপাত বন্ধে এরদোগান মধ্যস্থতা করতেও রাজি আছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31