সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রবি ও সোমবার বিএনপির অবরোধ

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রবিবার (৪ নভেম্বর) ও সোমবার (৫ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার ( ২ নভেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিন দিনের অবরোধ কর্মসূচী সফল হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, তিন দিনের অবরোধ শেষ হয়েছে। যে দাবির প্রেক্ষিতে এই কর্মসূচি দেয়া হয়েছিল এবং সমমনা দলগুলো সঙ্গে জনগণের যে সমর্থন বিএনপি পেয়েছে সে জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সরকার বাস মালিকদের হুমকি দেয়ার পরেও রাস্তা ফাঁকা ছিল।

টার্গেট কিলিং হচ্ছে অভিযোগ করে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আরেক উদ্বেগজনক ঘটনা হচ্ছে যেগুলো না বললেই নয়। মনে হচ্ছে কিছু টার্গেট কিলিং হচ্ছে। আবার সেই পুরনো টার্গেট কিলিং করা হচ্ছে। রাজশাহীতে দুই ডাক্তার একজন এমবিবিএস ডাক্তার, আরেকজন পল্লী চিকিৎসক, দুইজন এক রাতেই নিহত হয়েছে। তারা একটি রাজনৈতিক সংগঠনের এলাকার নেতা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা জেলার মোকাম ইউনিয়নের নেতা জাকির হোসেনকে পুলিশ ধাওয়া করে, এই ধাওয়ার মুখে সে পড়ে ‍যায় এবং মৃত্যুবরণ করে। এগুলো সব টার্গেটেড বিষয় বলে আমাদের কাছে মনে হচ্ছে। সারাদেশে বিষয়টা শুরু হয়েছে বলে আমার মনে হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিস্তব্ধ করে দেয়ার জন্য, গোটা জাতিকে আতঙ্কে মানসিকভাবে আঘাতগ্রস্ত করে দেয়ার জন্য সরকারের একটি ভয়ঙ্কর পরিকল্পানা এই টার্গেট কিলিং।

এর আগে ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের আজ শেষ হচ্ছে। আগামীকাল শুক্রবার ও শনিবার বাদ দিয়ে সপ্তাহের শুরুতে আবারো শুরু হচ্ছে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930