সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ ইং ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

জার্মানির মন্ত্রীকে চুমু খেয়ে বিপাকে ক্রোয়েশিয়ার মন্ত্রী

এক্সক্লুসিভ ডেস্ক :

এবারের ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ঘটে এক অপ্রিতিকর ঘটনা। গত বৃহস্পতিবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওই সম্মেলনের এক পর্যায়ে রীতি অনুযায়ী অংশগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা দলগত ছবি তোলার জন্য এক জায়গায় জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় ঘটে এক চমকপ্রদ ঘটনা, যা নেটপাড়ায় ভাইরাল হতেই শুরু হয় ব্যাপক সমালোচনার ঝড়।

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভাইরাল ভিডিওতে দেখা যায়, জার্মান মন্ত্রীকে দেখে প্রথমে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন ক্রোয়েশিয়ার মন্ত্রী। তার পরপরই তাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যান ক্রোয়েট নেতা গর্ডান গ্রিলিক-রাডম্যান। কিন্তু সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেন জার্মান মন্ত্রী আনালেনা বেয়ারবক। ফলে তার গালে চুমু খান ক্রোয়েট নেতা। এতে কিছুটা বিব্রত হওয়ার পর হাসিমুখে পরিস্থিতি সামাল দেন জার্মানির মন্ত্রী।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রীকে চুমু খাওয়ার এ ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্কের মুখে পড়েন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই ব্যাপক নিন্দার ঝড় ওঠে বিভিন্ন রাজনৈতিক মহলেও। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় ক্রোয়েশিয়ার মন্ত্রীকে। এ ঘটনায় সরব এক বিশিষ্ট ক্রোয়েট নারী অধিকারকর্মী রাদা বোরিচ।

তিনি বলেন, ক্রোয়েশিয়ার মন্ত্রী প্রোটোকল জানেন না। কারণ ‘উষ্ণ অভিবাদন’ এমন লোকদের সঙ্গে হওয়া উচিত যাদের সঙ্গে আপনার এমন সম্পর্ক রয়েছে, যা চুম্বনের মাধ্যমে শুভেচ্ছা জানানোর অনুমতি দেয়। কিন্তু এটি স্পষ্ট যে, এখানে এ ধরনের কোনো সম্পর্ক নেই। দেশ-বিদেশের বিভিন্ন সমালোচনার মুখে পরে শেষ পর্যন্ত গত শনিবার ক্ষমা চান ক্রোয়েট পররাষ্ট্রমন্ত্রী।

এক স্থানীয় সংবাদপত্রে তিনি জানিয়েছেন, আমরা মন্ত্রীরা সবসময় একে অপরকে আন্তরিকভাবে অভিবাদন জানাই। কিন্তু কেউ যদি এই ঘটনায় খারাপ কিছু দেখে থাকেন, তাহলে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০