সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

অতিরিক্ত ডিআইজি হলেন ১৫২ পুলিশ কর্মকর্তা

আকাশবার্তা ডেস্ক :

১৫২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ জন।

বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই দুটি প্রজ্ঞাপনেই স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান শেখ।

একটি প্রজ্ঞাপনে ১২ পুলিশ সুপারকে (এসপি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়ার কথা জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ, খুলনা নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির উপকমিশনার আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করার বিষয়টি জানানো হয়।

অন্য প্রজ্ঞাপনে ১৪০ জনকে সুপার নিউমারির অতিরিক্ত ডিআইজি পদে (গ্রেড-৪) পদোন্নতি দেয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, সুপার নিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোন কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930