বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৩০০ আসনেই নির্বাচনের ঘোষণা তৃণমূল বিএনপির (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’। বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলটির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী। তিনি বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। তিনশ আসনেই প্রার্থী দেয়ার চেষ্টা করছি।’ শমসের মোবিন বলেন, ‘তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’

তিনি বলেন, ‘আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশানসের ভিত্তি। নির্বাচনে কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে এটা আমাদের দাবি।’ তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের দলকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।’

এর আগে সারাদেশ থেকে রাজনীতিতে একেবারেই অপরিচিত ৩৫ জন তৃণমূল বিএনপিতে যোগদান করেন। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক, সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষক, আইনজীবী রয়েছেন। এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

যারা যোগ দিলেন তৃণমূল বিএনপিতে
সাবেক জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম, গাজীপুরের অ্যাডভোকেট মাহবুব হাসান তুষার, টাঙ্গাইলের আওয়ামী লীগ সমর্থক শরিফুজ্জামান, যশোরের অভয়নগরের জাপা নেতা কর্নেল (অব.) সাব্বির আহমেদ, মো. শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন পার্টির মহাসচিব (কুমিল্লা) মোহাম্মদ মাইনুদ্দিন, নীলফামারীর বিএনপির সমর্থক আবুল কালাম আজাদ সাইফুদ্দিন, বগুড়া সদরের বিএনপি সমর্থক সুমন মণ্ডল, আবু রায়হান, নারায়ণগঞ্জের দলিল লেখক সাজিদ খান, ঝালকাঠির লস্কর হারুনার রশিদ, চট্টগ্রামের শাহাদাত চৌধুরী, চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা সন্তোষ শর্মা, পটুয়াখালীর মোহাম্মদ জাহিদ উদ্দিন, নোয়াখালীর সাবেক ব্যাংকার সৈয়দ আহমেদ, কক্সবাজারের আওয়ামী লীগ পরিবারের বলে দাবিদার মো. শাহ আলম, জাতীয়তাবাদী গার্মেন্টস ফেডারেশনের ফয়েজ আহমেদ ভূঁইয়া, অপু বদ্ধ, সাবেক জাপা কর্মী ডাক্তার আইভী।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১