শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

অনলাইনে মনোনয়নপত্র জমায় ‘অনাচার’ কমবে

আকাশবার্তা ডেস্ক :

অনলাইনে মনোনয়নপত্র জমায় ‘অনাচার’ কমবে, আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যে শো-ডাউন, এটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটা করতে গিয়ে আচরণবিধি ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। ‘অনলাইনে মনোনয়ন জমা’ ও ‘স্মার্ট নির্বাচনি ব্যবস্থাপনা’ অ্যাপস খুলে এটাকে সহজ করা হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারে কাছে প্রচলিত পদ্ধতিতে সরাসরি মনোনয়নপত্র জমার পাশাপাশি ‘অনলাইনে মনোনয়ন জমা’ ও ‘স্মার্ট নির্বাচনি ব্যবস্থাপনা’ অ্যাপ উদ্বোধন কালে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

অনুষ্ঠানে নিবন্ধিত বিভিন্ন দলের উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি জানান, অনলাইন মনোনয়নপত্র জমা সব প্রার্থী ও রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য। আর স্মার্ট ইলেকশন অ্যাপ সাধারণ মানুষের জন্য। এটা ব্যবহারে ব্যাপক প্রচারের পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

সিইসি বলেন, প্রযুক্তির যে পরিবর্তন ৫০ থেকে ৬০ বছরে যা হয়েছে- এটা অবিস্মরণীয়। প্রযুক্তির সঙ্গে নিজেকে মেলাতে যদি না পারি, তবে পিছিয়ে যাবো। অনলাইনে সাবমিশন সিস্টেম ব্যবহার খুবই সহজ। পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমাদেরও এগিয়ে যেতে হবে। এটা অনেনক আধুনিক হবে।

অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মনোনয়ন সাবমিশন করতে গিয়ে শো-ডাউন করা হয়। এই শো-ডাউন কালচার বা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যদিও সংস্কৃতি কিন্তু এখানে সংকটও হয়ে থাকে। এই সংকটে নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। মনোনয়ন সাবমিশন করতে গিয়ে অনেকে বাধাপ্রাপ্তও হন, সাবমিশন করার পর চাপ প্রয়োগ করা হয় নমিনেশন প্রত্যাহারের। এই যে অনাচারগুলো হয়, কিন্তু অনলাইন সিস্টেমে অনাচারগুলো কমে আসতে পারে। অনলাইন সাবমিশনের ফলে পুরো নির্বাচনি ব্যবস্থাপনা আরও সহজ ও পরিশুদ্ধ হতে পারে।

অনলাইন ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, এখনও ঘরে বসে ভোট দেয়ার ব্যবস্থা পৃথিবীর কোথাও চালু হয়নি। তবে বর্তমানে ভারত ঘরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে ভোটিং চেষ্টা করছে। তারা সফল হলে আমরাও প্রবর্তন করতে পারবো। তবে কবে চালু হবে, সেই নিশ্চিয়তা এখন দিতে পারছি না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১