সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

অবরোধে ঢাকায় যানজট!

আকাশবার্তা ডেস্ক :

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে জানজট সৃষ্টি হয়েছে। মানুষের চাপ ও বাসে উপচেপড়া ভিড় দেখা গেছে। গণপরিবহন ও অন্যান্য যানবাহন চলাচল আগের চেয়ে বেশি দেখা গেছে। প্রথম তিন দফার অবরোধ ও হরতালে ঢাকার রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন কম চলাচল করে। কিন্তু গতকাল ও আজ এর বিপরীত চিত্র দেখা গেছে রাজধানীর রাজপথে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট ও মহাখালী এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়। প্রতিটি বাসে ও অন্যান্য যানবাহনে যাত্রীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। যাত্রীরা বলেন, গন্তব্যে যেতে কোনো প্রকারের ঝামেলা এড়াতেই সকাল সকাল বের হয়েছেন তারা।

এদিকে, অবরোধ পরিস্থিতিতে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। ফার্মগেট, শাহবাগ, মগবাজার, মহাখালী ও বাড্ডাসহ প্রায় পুরো ঢাকাতেই পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টও রয়েছে। সন্দেহজনক কিছু দেখলে চেক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এবার চতুর্থ দফায় রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০