সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন সিইসি

আকাশবার্তা ডেস্ক :

আজ বুধবার সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো বলেন, সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।

এর আগে তফসিলে বিষয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আমি আগেই বলেছি- নভেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কবে- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আগামী জানুয়ারির প্রথমার্ধে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সিইসি আগেই ঘোষণা করেছেন।

এদিকে বর্তমান সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো দেশজুড়ে হরতাল, অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ করেই চলেছে। কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়াই তফসিল ঘোষণা করা হলে ইসি ঘেরাও কর্মসূচি দিয়েছে ছোট কয়েকটি দল।এসবের মধ্যে দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা এক বিশেষ মাত্রা পাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930