সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডিএমপি কমিশনারের কঠোর হুঁশিয়ারি

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, টোটাল সিকিউরিটি দেখার জন্যে এখানে এসেছিলাম। যদি কোনো নৈরাজ্য হয় সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।

নির্বাচন ঘিরে দেশে শান্তিশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি করেন হাবিবুর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও অন্যান্য নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্যে যেসব কাজ পুলিশের করা দরকার, তা সব কিছুই করবে পুলিশ। আজকে বিশেষ সিকিউরিট চেকআপ, নিরাপত্তা তল্লাশি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার বিষয়টি দেখার জন্যে এসেছি।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এমন এক সময়ে তিনি এই তফসিল দিতে যাচ্ছেন, যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে অবরোধ চলছে। বিরোধী দলের এমন কর্মসূচির মধ্যে তফসিল ঘোষণা উপলক্ষে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচন ভবনের আশেপাশে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930