মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ ইং ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস কাজ করছে হাইওয়ে পুলিশ : অতিরিক্ত ডিআইজি

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ। কারো থেকে অতিরিক্ত জরিমানা আদায় করার জন্য আইন তৈরী করা হয়নি বা কাউকে শাস্তি দেওয়াই পুলিশের লক্ষ্য নয়। সড়ক দুর্ঘটনায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে মৃত্যুর হার বেড়েছে। পাশাপাশি অপ্রশিক্ষিত চালকের কারণে দুর্ঘটনা বাড়ছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘‘ওপেন হাউজ ডে’’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, কুমিল্লা রিজিয়ন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ভবনের হলরুমে আয়োজিত উন্মুক্ত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান চিশতি, স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন ও সাংবাদিক মো. আলাউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম আরো বলেন, সবাই নিরাপদ সড়ক আইন মেনে চললে দুর্ঘটনা রোধ করা সম্ভব। আমরা চাই সকলেই যেন আইন মেনে সড়কে চলাচল করেন। কারণ, একটি দুর্ঘটনা একটি পরিবারের সকল স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিতে পারে। অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানাধীন নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে কর্মরত যানবাহনের চালক ও হেলপারসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১