সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে এসবি প্রধানের বৈঠক

আকাশবার্তা ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসবি প্রধান সিইসির সঙ্গে দেখা করতে আসেন। তবে কী বিষয়ে দেখা করতে এসেছেন তা কিছু জানা যায়নি।

যদিও ইসি সূত্র জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও একটা বড়দল ও সমমনা দলগুলোর হরতাল অবরোধ, গাড়ি ঘোড়ায় অগ্নি সংযোগের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেখানে ভোটারদের মেধ্য ভীতি সৃষ্টি ও প্রার্থীদের ভয়ভীতি দেখান হবে কিনা সে বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

এর আগে, গত ৭ নভেম্বর সিইসি সঙ্গে পৃথক পৃথকভাবে সিইসির সঙ্গে বৈঠক করেন এসবি প্রধান মনিরুল ইসলাম, প্রতিরক্ষা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের। ওই বৈঠকে সিইসি ছাড়া অন্য কেউই উপস্থিত ছিলেন না। তিন গোয়েন্দা সংস্থার প্রধান পৃথকভাবে তিন ঘণ্টা বৈঠক করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31