সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রসুন-চিনি-ডালের দামও

অর্থ বাণিজ্য ডেস্ক :

ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ার পর বাংলাদেশে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রসুন-চিনি-ডালের দামও। একদিনের ব্যবধানে রসুনের দাম বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা। একই সঙ্গে সবধরনের ডালের দাম কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা এবং চিনির দাম বেড়েছে মণপ্রতি ৫০ টাকা।

শনিবার (৯ ডিসেম্বর) দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ বৃহস্পতিবারে পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা। বৃহস্পতিবার রসুনের দাম ছিল কেজিপ্রতি ১৬০ থেকে ১৬৫ টাকা। শনিবার সেটি ১৮০ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার চিনি বিক্রি হয়েছিল মণপ্রতি ৪ হাজার ৯৮০ টাকা এবং শনিবার বিক্রি হচ্ছে ৫ হাজার ৪০ টাকা করে।

এছাড়া বৃহস্পতিবার মটর ডাল বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৫১ থেকে ৫২ টাকা এবং শনিবার বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। বৃহস্পতিবার ভারতীয় মসুর ডাল (চিকন) বিক্রি হয়েছিল কেজিপ্রতি ১২৫ টাকা এবং শনিবার বিক্রি হচ্ছে ১২৮ টাকা। আবার বৃহস্পতিবার ছোলার ডাল বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৮৫ টাকা এবং শনিবার বিক্রি হচ্ছে ৮৮ টাকা করে।

জানা গেছে, নিজেদের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্যটি রপ্তানির ওপর আগামী মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড।

এদিকে, ভারত হঠাৎ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে এখনই পণ্যটির বাজারে সংকট তৈরি হয়নি। বাজারে সরবরাহ এবং বিভিন্ন গোডাউনে মজুত স্বাভাবিক রয়েছে। অথচ একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে সিন্ডিকেটকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31