মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

স্মৃতিতে বরেণ্য সাংবাদিক জাকির হোসেন : আজ দশম মৃত্যুবার্ষিকী

মো. আলী হোসেন :

১২ই সেপ্টেম্বর লক্ষ্মীপুরের বরেণ্য সাংবাদিক জাকির হোসেনের দশম মৃত্যুবার্ষিকী। তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন। শিক্ষাজীবনে ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। ৭০ দশকের আগে থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন তিনি। সর্বশেষ তিনি দৈনিক সংবাদের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ৯০ দশকে তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পান। সাংবাদিক জাকির হোসেন ২০০৭ সনের ১২ সেপ্টেম্বর হৃদরোগ জনিত কারণে মৃত্যুবরণ করেন।

জীবদ্দশায় সাংবাদিক জাকির হোসেনের সাথে আমার ঘনিষ্ট সম্পর্ক ছিল। আমি যখন ২০০০ সালে কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্র সংসদে এজিএস নির্বাচিত হই। তখন হঠাৎ একদিন তিনি আমাকে চন্দ্রগঞ্জস্থ তাঁর বাসায় ডেকে নেন। পাশের চেয়ারে বসতে বলেন। আমি তাঁর শারীরিক খোঁজখবর নিই। অনেক কথা হলো ওইদিন। একপর্যায়ে তিনি আপাকে (তাঁর স্ত্রী) ডেকে চা দিতে বলেন। সাংবাদিক জাকির হোসেন চন্দ্রগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাদানী রাইস মিলের মালিক মরহুম কালাচাঁদ মিয়ার মেয়ের জামাতা ছিলেন। সে হিসেবে আমরা উনার স্ত্রীকে আপা বলার কারণে উনাকে ভাইসাহেব বলে সম্বোধন করতাম।

ওইদিন কথা শেষে বললেন, তোমাদের তিনজনের (ভিপি, জিএস, এজিএস) ছবি দিও। পত্রিকায় ছবিসহ নিউজ করে দিব। তখন পত্রিকায় ছবিসহ নিজের নাম উঠার কথা শুনে খুবই খুশি হলাম। পরে তিনি দৈনিক সংবাদে আমাদের ছবিসহ নিউজ প্রকাশিত হলে আবারও খবর পাঠান আমাকে। সন্ধ্যার পর বাসায় গেলে কয়েক কপি পত্রিকা হাতে দিয়ে বলেন, তোদের ছবিসহ ছাত্র সংসদে নির্বাচিত হওয়ার খবর ওঠছে, দেখ। আমি ছবিসহ নিউজ দেখে খুবই খুশি হলাম।

আজও সে স্মৃতি আমার মনে পড়ে। আমি যখন সাংবাদিকতা পেশায় সদ্য ভূমিষ্ট নবজাতক শিশু। ঠিক তখন তিনি ইন্তেকাল করেন। আমার দুর্ভাগ্য সাংবাদিকতা পেশায় এসে মরহুম সাংবাদিক জাকির হোসেনের মত একজন গুণি সাংবাদিকের সান্নিধ্য পাইনি।

মরহুম সাংবাদিক জাকির হোসেনের পিতা মরহুম জয়নাল আবেদীন তৎকালীন সিও রেভিনিউ থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী কমিশনার (প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট) হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করেন।

১৯৮৫ সনে অবসর গ্রহণের পর ২০০৪ সনের ২৯ নভেম্বর মৃত্যুবরণ করেন, সাংবাদিক জাকির হোসেনের পিতা জয়নাল আবেদীন। তাঁর মাতা মরহুম জান্নাত আরা হক চৌধুরানী। সাংবাদিক জাকির হোসেনের নানার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগর চৌধুরী বাড়ি (বর্তমানে সাবের হোসেন চৌধুরী বাড়ি)। তাঁর নানা হামিদুল হক চৌধুরী ১৯৫৬ সনে পাকিস্থানের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। এছাড়াও বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রথম আইনজীবী ছিলেন তিনি।

সাংবাদিক জাকির হোসেন ১৯৪৮ সনের ১ জুন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানীলক্ষ্মীপুর গ্রামের আফজল হোসেন মিয়ার বাড়িতে জন্মগ্রহণ করেন। মরহুম আফজল হোসেন মিয়া ছিলেন, পাকিস্তান তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি সাংবাদিক জাকির হোসেনের বড় চাচা হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০