শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

এমপিদের শপথ নিয়ে পাল্টাপাল্টি বাহাস অ্যাটর্নি জেনারেল ও খোকনের

আকাশবার্তা ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও গঠিত মন্ত্রিসভা নিয়ে পাল্টিপাল্টি আইনী অভিমত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্টে তারা এই পাল্টাপাল্টি বক্তব্য দেন।

বিএনপি নেতা ব্যারিস্টার খোকন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অসাংবিধানিক হয়েছে বলে অভিমত দেন। অন্যদিকে, সংবিধান অনুযায়ী এমপিদের শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আইন মানে না, সংবিধান মানে না। পাঁচ বছর মেয়াদ শেষের আগেই আবার ৩০০ জন শপথ নিয়েছেন। তাদের শপথ অসাংবিধানিক হয়েছে। এখন কী তাহলে দেশে সংসদ সদস্য ৬০০ জন? এমন প্রশ্ন রেখে নতুন সংসদ সদস্যদের পদত্যাগ করতে আহ্বানও জানান বিএনপির এই নেতা।

এরপর এ বিষয়ে সাংবাদিকরা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের কাছে এ বিষয়ে আইনের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হয়েছে এবং সংবিধান অনুযায়ী এমপিদের শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে। কাজেই একাদশ সংসদ চলমান থাকা অবস্থায় দ্বাদশ সংসদের এমপিদের শপথ অসাংবিধানিক হয়েছে বলে যেটা বলা হচ্ছে তা ভ্রান্ত ধারণা। গতকাল সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, এমপিদের শপথটা নিতে হয় আইনের বাধ্যবাধকতার জন্য। তবে, শপথ নিলেও একাদশ সংসদের মেয়াদ যেহেতু ২৯ জানুয়ারি শেষ হবে, এর আগে ওনারা সংসদ অধিবেশনে যোগদান করতে পারবেন না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮