সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

লক্ষ্মীপুরে অস্ত্র বিক্রি করতে এসে ধরা দুই যুবক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চররুহিতায় অস্ত্র বিক্রি করতে এসে ফরহাদ হোসেন ফাহিম ও হাসান গাজী প্রকাশ শাকিল নামে দুই যুবক প্রথমে স্থানীয় জনতার হাতে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনায় বুধবার দুপুরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটক ফাহিম রামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মিয়ার ছেলে ও শাকিল চাঁদপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর গাজীর ছেলে।

পুলিশ জানায়, আটক ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল আসে। শাকিল পিস্তলটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে আটক যুবকরা ঘটনাস্থল আসে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০