সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশে এখন এমপি ৬০০ জন

আকাশবার্তা ডেস্ক :

তিনশ আসনের জাতীয় সংসদে ছয়শজন সদস্য থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, বাংলাদেশে এখন এমপি ছয়শ জন। ২৯ তারিখ পর্যন্ত এই সংসদ (একাদশ), সেই সংসদের সদস্যরা এখনো বহাল আছেন। কি করে সম্ভব? সংবিধানের কোন আইনে লেখা আছে এরা শপথ করতে পারবেন? আমি বলতে চাই, আপনারা (সরকার) সংবিধান মানেন না, সংবিধানের কথা বলে বাংলাদেশের মানুষকে আর অপমান কইরেন না। দয়া করে সংবিধানের নিয়ম মত চলেন, পদত্যাগ করেন, গণতন্ত্র ফিরিয়ে দেন।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে নির্বাচন নিয়ে কথা বলছিলেন নবম সংসদের বিরোধী দলের প্রধান হুইপ ফারুক।

সংবিধানের নিয়ম অনুযায়ী গত বছরের ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল। এর মধ্যে ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর গত ১১ জানুয়ারি শপথ নিয়েছে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা।

তার আগে ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের নতুন এমপিরা শপথ নিয়েছেন। অথচ একাদশ সংসদে মেয়াদ আছে ২৯ জানুয়ারি পর্যন্ত। সেই প্রসঙ্গ ধরে ফারুক বলেন, ৭ জানুয়ারি যে নির্বাচন হয়ে গেল, এটা কোনো নির্বাচন হয়নি, ভোট কেন্দ্রে ভোটাররা যায়নি, এটা দেশবিদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। এটা লজ্জার।

বিএনপি নেতাদের মামলা-কারাগারের ভয় দেখিয়ে লাভ হবে না মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এই সরকার যত কলাকৌশল করুক না কেন তারা এরকম ভুয়া পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণ অবশ্যই তাদেরকে আন্দোলনের মাধ্যমে বিদায় করবেই।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, তথ্য ও গবেষণা সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, কৃষক দলের ওবায়দুর রহমান টিপু, সাহাদাত হোসেন বিপ্লব, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, মৎস‌্যজীবী দলের সেলিম মিয়া, জাসাসের আরিফুর রহমান বক্তব্য দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930