সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

এক্সক্লুসিভ ডেস্ক :

সম্প্রতি সিরিয়াল শেষ হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়ের। এই মুহূর্তে খানিক ব্রেক নিচ্ছেন তিনি। এরই মধ্যে তাকে নিয়ে রটেছে এক গুঞ্জন। তিনি নাকি মা হতে চলেছেন। নেটিজেনদের প্রশ্ন, বাবা কে?

অভিনেত্রীর দু’টি ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তিয়াসা। পরেছিলেন সাদা রঙের পোশাক। নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য। ‌ওই পোশাক থেকেই নাকি ফুটে উঠছে বেবিবাম্প!

কিছু দিন আগে এক রিয়ালিটি শো’য়ে এসে তিয়াসা নিজেই জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তিনি। প্রথমবার বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার শুরু করবেন নতুন জীবন। তবে নেটিজেনদের কটাক্ষ, ‘বিয়ের আগেই প্রেগন্যান্ট’? অভিনেত্রীকে নিয়ে এসেছে একগুচ্ছ কটু মন্তব্য। না, মোটেও অন্তঃসত্ত্বা হননি তিয়াসা। পোশাকের কারণে শরীরের মেদকেই ‘বেবিবাম্প’ হিসেবে ‘ভুল’ করেছেন অনেকেই।

কিছু দিন আগেই বিচ্ছেদ হয়েছে তিয়াসার। নায়ক-প্রযোজক সোহেলের সঙ্গে কিছু সময়ের জন্য সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও সেই সব এখন অতীত। অভিনেত্রী এখন কাজেই ফোকাস করতে চান। আর ২০২৫-এর বিয়ে?

অভিনেত্রী বলেন, আমি এমনিই বলেছিলাম ২০২৫ সালে বিয়ে করে নেব। অক্টোবর বলেছিলাম কারণ, ওই সময় আবহাওয়াটা বেশ ভালো থাকে। খুব একটা গরমও নয়, আবার খুব বেশি ঠাণ্ডাও পড়ে না। সেটা নিয়ে যে আলোচনা হবে বুঝতে পারিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31