সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, লাখো মুসল্লির ঢল

ধর্ম ডেস্ক :

প্রতিবছরের ন্যায় গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল কার্যক্রম।

জানা যায়, আগামী  রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বও।

এদিকে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, সৌদি আরব, কুয়েত, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা তুরাগ তীরের ইজতেমার ময়দানে পৌঁছেছেন।

ইজতেমার ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ওই এলাকায় সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয় ৪ ফেব্রুয়ারি। তার আগে ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি গাজীপুর জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেয়। পরে জেলা প্রশাসক দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়।

দ্বিতীয় পর্বের ইজতেমা ময়দানের নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার মাহবুব আলম বলেন, ‘ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা প্রস্তুত রয়েছি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী ময়দানে আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১