শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সড়ক আইন সংশোধনীর প্রস্তাব অনুমোদন প্রক্রিয়াধীন

আকাশবার্তা ডেস্ক :

সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনীর প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খানের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনীর প্রস্তাব সরকারের কাছে দাখিল করা হয়। এরপর আন্তঃমন্ত্রণালয় সভায় প্রস্তাব অনুযায়ী আইনের খসড়াটি সংশোধন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি যাচাই বাছাই শেষে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ওই আইনের মোটরযান বীমা সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দণ্ড সংশোধনের প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আইন সংশোধনের বিষয়টি মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। সব আনুষ্ঠানিকতা শেষ করে জাতীয় সংসদে পাঠানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১