সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কাদের-চুন্নুর ব্যর্থতায় পার্টিতে বিপর্যয় নেমে এসেছিলো

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুর ব্যর্থতার জন্য জাতীয় পার্টিতে বিপর্যয় নেমে এসেছিলো। এজন্যই দুই জনকে শুধুমাত্র তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। দল থেকে বাদ দেয়া হয়নি। তারা সংসদে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করবেন। আশা করি, সেখানে তারা যোগ্যতার প্রমাণ দিতে পারবেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির অগণিত নেতাকর্মীর মনের যন্ত্রণা ঘোচাতেই আমাকে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, এরশাদভক্তদের জাতীয় পার্টি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লিবন্ধুকে মুছে ফেলতে চায় তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।

তিনি বলেন, যাদের অব্যাহতি দেয়া হয়েছিল কিংবা যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের সবাইকে আমি পল্লিবন্ধুর রেখে যাওয়া পতাকা তলে আবার নিয়ে এসেছি।

আগামী ৯ মার্চ পার্টির জাতীয় কাউন্সিলে যোগ্য নেতৃত্বে দায়িত্ব নেয়ার কথা জানিয়ে রওশন বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ নেই। সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। জাতীয় উন্নয়নে সমানভাবে নারীদের কাজে লাগতে হবে।

নারীদের উদ্দেশ্যে রওশন বলেন, শুধু দুঃখ-ক্ষোভের কথা মুখে বললেই চলবে না। প্রতিবাদ করে প্রতিকার আদায় করে নিতে হবে। দলের মধ্যেও নারী নেতৃত্বকে এই অধিকার কেড়ে নিতে হবে। এদেশের রাজনীতিতে নারী নেতৃত্বে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। দেশের তিন প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে রয়েছেন তিন নারী। তারা কেউ ব্যর্থ নন। এটাই এদেশের নারী সম্মানের প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন। আরো উপস্থিত ছিলেন- জাপার রওশনপন্থি মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930