মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জেমস ভক্তদের জন্য সুখবর

বিনোদন ডেস্ক :

বাংলাদেশ তো বটেই পশ্চিমবঙ্গেও জেমসের ভক্ত-অনুরাগীর অভাব নেই। কলকাতায়ও তার কনসার্ট থাকলে ঢাকার মতো উন্মাদনা তৈরি হয়। কিন্তু বেশ কয়েক বছর কলকাতাবাসীর তার লাইভ অনুষ্ঠান দেখার সুযোগ হয়নি ভক্তদের। চার বছর পর জেমসের ভক্তদের জন্য সুখবর। আগামী ৩ মার্চ কলকাতায় যাচ্ছে তিনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন নগর বাউল।

‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব। ইতোমধ্যে ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করেছে আয়োজক সংস্থা। জেমস ছাড়াও এদিন গান করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। ওইদিন বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে অনুষ্ঠান।

৫৯ বছর বয়সী রকস্টারের গানের জোয়ারে ভাসে এপার-ওপার দুই বাংলার শ্রোতারা। বাংলাদেশি সিনেমায় জেমসের গান বেশ জনপ্রিয়। দু’বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধু দেশীয় প্লেব্যাক নয়, বলিউডেও রাজত্ব করেছেন এই রক তারকা। বলিউডেও জেমসের ভক্তের সংখ্যা কম নেই। একসময় টানা বলিউডের গানও গেয়েছেন তিনি। ভিগি ভিগি, আলবিদা কিংবা চাল চালের মতো হিন্দি গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

এক সময় নিয়মিত কলকাতাবাসীর জেমসের কনসার্ট দেখার সুযোগ হতো। কিন্তু বিভিন্ন কারণে আজকাল কলকাতায় খুব একটা অনুষ্ঠান করেন না তিনি। চার বছর পর রকস্টার ফের মাতাবেন নেতাজি ইন্ডোর। ঘটনাচক্রে ফসিলসের লিড সিংগার খোদ রূপম ইসলামও জেমসের একনিষ্ঠ ভক্ত। একই মঞ্চে দুই বাংলার দুই তারকার সুরের বন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। তাই তো আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১