সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কারামুক্ত প্রিন্স-এ্যানীর বাসায় গেলেন মঈন খান

আকাশবার্তা ডেস্ক :
সদ্য কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে কুশল বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।শনিবার (২৪ ফেব্রুয়ারি) এমরান সালেহ প্রিন্স ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মঈন খান।

দুপুরে রাজধানীর কলাবাগানে এমরান সালেহ প্রিন্সের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ড. মঈন খান। এসময় তিনি এমরান সালেহ প্রিন্সের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। মঈন খান এমরান সালেহ প্রিন্সের ক্যান্সারে আক্রান্ত স্ত্রীরও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় প্রিন্স তার খোঁজ নিতে বাসায় আসার জন্য ড. আবদুল মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় যান মঈন খান। এসময় তিনি এ্যানীর শারীরিক অবস্থার খোঁজ নেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31