সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

চন্দ্রগঞ্জে দুটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ও ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুনসহ পৃথক দুটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৪০) চন্দ্রগঞ্জ থানাধীন আমানীলক্ষ্মীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। এছাড়াও জাকিরের বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলায় (এনআই এ্যাক্ট মামলা) ৩ বছরের সাজা পরোয়ারা রয়েছে।

পুলিশ জানায়, ২০১৫ সালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন সন্ত্রাস বিরোধী সংগঠনের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় (দায়রা ৬৫৩/১৭, জিআর ১০৪/১৫) এবং একই বছর ওমর ফারুক হত্যার আগে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুনকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা (দায়রা ৪০৩/১৮, জিআর ১৯০/১৫)। এই দুটি মামলায় জাকির হোসেনসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আদালতের বিজ্ঞ বিচারক যাবজ্জীবন সাজা প্রদান করেন।

উক্ত মামলার রায়ের পর থেকে জাকির হোসেন পলাতক ছিলেন। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেনকে কুমিল্লা জেলার শাকতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। আগামীকাল সোমবার আসামী জাকির হোসেনকে আদালতের মাধ্যমে জেলঅ কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পেয়ে দুটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০