মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শৈত্যপ্রবাহে ইউরোপ জুড়ে ২৩ জনের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

উরোপজুড়ে গত দু’দিনের শৈত্যপ্রবাহে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শৈত্যপ্রবাহে মারা যাওয়া লোকজনের মধ্যে অধিকাংশই গৃহহীন এবং শরণার্থী। ইউরোপের বিভিন্ন দেশে সপ্তাহজুড়ে তাপমাত্রা একই রকম থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভন্ন দেশের আবহাওয়া দপ্তর।

রাশিয়ায় ১২০ বছরের মধ্যে এমন শৈত্যপ্রবাহ দেখা যায়নি। এর মধ্যেই দেশটি মহা ধুমধামে অর্থোডক্স ক্রিসমাস পালন করেছে। ইস্তাম্বুল শহর যেন বরফের চাদরে ঢাকা পড়েছে।

পোল্যান্ডে শৈতপ্রবাহে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটিতে তাপমাত্রা ছিল মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস। পোল্যান্ডের সেন্টার ফর সিকিউরিটির মুখপাত্র বোজেনা ওয়াইসোকা জানিয়েছেন, শৈত্যপ্রবাহে শুধুমাত্র শুক্রবারই সাতজনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, ইতালিতে গত ৪৮ ঘণ্টায় প্রচণ্ড শীতে সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজনই গৃহহীণ। কেন্দ্রীয় ইতালিতে ভয়াবহ তুষারপাত লক্ষ্য করা গেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে বারি এবং ব্রিনদিসি বিমানবন্দরে শনিবার সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মস্কোতে শনিবার রাত পর্যন্ত তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। অপরদিকে, সেইন্ট পিটার্সবার্গে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুলিশ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। তিনি হাইপোথেরমিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়া শুক্রবার বুলগেরিয়ায় দুই ইরাকি শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শীতজনিত কারণেই এদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১