মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন

শিক্ষা ডেস্ক :

ওমরাহ পালন করেছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় তারকা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ। আয়মান সাদিক তার ফেসবুকে শেয়ার করেছেন তাদের ওমরা পালনের একটি ছবি। আয়মান তার ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

তার এই পোস্টে ভক্তদের প্রশংসা ছড়িয়ে পড়েছে। একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করুক। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া।’ অন্য একজন লিখেছেন, ‘খুবই ভালো লাগছে। দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের সকলের জন্য।’

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। তিনি বাংলাদেশি একজন শিক্ষা উদ্যোক্তা। ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র ছিলেন আয়মান সাদিক। অন্যদিকে, মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১