মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মৃত্যুর আগে স্ত্রী ও নিজের জন্য কবর খুঁড়লেন মাদ্রাসা শিক্ষক

নিজস্ব প্রতিবেদক :

এবার মৃত্যুর আগেই স্ত্রী ও নিজের জন্য কবর খুঁড়লেন এক মাদ্রাসা শিক্ষক। কবরের নীচে ও চারপাশে রড দিয়ে (সিসি ঢালাই) পাকা করে সামনা-সামনি দুটি কবর তৈরী করা হয়েছে। কবর দুটি তৈরী করে তিনি নিয়মিত পরিচর্যাও করছেন, যেন আগাছা-পরগাছা বা লতাপাতা ঘিরে না ফেলে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি করেছে। দূর-দূরান্ত থেকে যারাই খবর পেয়েছেন সবাই কবর দুটি একবার দেখতে আসছেন।

ঘটনাটি ঘটেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউপির পাঁচপাড়া গ্রামের পাটোয়ারী বাড়িতে। ওই বাড়ির মো. ওসমান হারুন (বিএসসি) নামের এক মাদ্রাসা শিক্ষক কবর দুটি তৈরী করেছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পাঁচপাড়া গ্রামে গিয়ে এমনই দৃশ্য দেখা যায়।

নিজের কবর তৈরী করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে শিক্ষক ওসমান হারুন বলেন, আমি একান্তই ব্যক্তিগত অর্থ দিয়ে আমার পারিবারিক কবরস্থানে নিজের জন্য এবং আমার স্ত্রীর জন্য কবরের জায়গা নির্ধারণ করে যাওয়ার উদ্দেশ্যে এ কাজ করেছি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা এমন প্রশ্নের জবাবে মাদ্রাসার শিক্ষক ওসমান হারুন বলেন, হয়তো এটা ঠিক না। তবুও আমি আমার মনের আক্ষেপ থেকে আগাম স্থান নির্ধারণ ও কবর তৈরী করে কবরের পরিচর্যা করে যেতে চাই। কে কি মনে করলো এটাতে আমি বিচলিত নই।

স্থানীয় বাসিন্দা সামছুল হক, আবদুল মান্নান, কবির হোসেন ও মমতাজ আলী পাটোয়ারী তারা সবাই বলেন, আমরা একজন শিক্ষকের এরকম কাজে বিব্রতবোধ করছি। উনি ও উনার পরিবার সমাজে সম্মানিত মানুষ।

স্থানীয় পাঁচপাড়া দারুল আমান নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. খোরশেদ আলম বলেন- আগাম কবর তৈরী করে রাখা শরীয়ত সম্মত নয়। কারণ কার মরণ কোথায় কিভাবে হবে আমরা জানিনা। উনার একাজ সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১