সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ৬ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার ছয় হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে ।বৃহস্পতিবার সকালে পৌরসভার জনতার ঘর সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর আওতায় এ চাল বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।  

উপকারভোগীদের উদ্দেশ্যে পৌর মেয়র বলেন- প্রতিবছরের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ উপহার হিসেবে আপনাদের জন্য ১০ কেজি করে চাউল দিয়েছেন। তিনদিন ব্যাপী পৌরসভার এসব উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান। পরে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাউল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31