সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এবার ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্তির : হাইওয়ে পুলিশ প্রধান

আকাশবার্তা ডেস্ক :

হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। পুলিশ, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে সব রকম পদক্ষেপ নিয়েছে। অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জোরদার। এছাড়া এবার মহাসড়কে অবৈধ গাড়িগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের কারণে ঈদের দিন বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ পথ নির্বিঘ্ন নিরাপদ করতে সরকারের যুগোপযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণসহ দেশের গুরুত্বপূর্ণ সকল সড়ক মহাসড়ক ৪ লেন ৬ লেনে উত্তীর্ণ হয়েছে। তাই আগামী ঈদযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে স্বস্তির। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা নিয়েছে।

ঈদের পরেও রাজধানী ও অন্যান্য শহরগামী মানুষের নিরাপদ এবং নির্বিগ্ন যাত্রাপথ রাখতে পুলিশ মাঠে থাকবে।

এ সময় হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল রহমান মন্ডল, বগুড়া হাইওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান,হাটিকুমরুলল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম.এ.ওয়াদুদ, বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930