সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
মেয়ের সঙ্গে আনোয়ারুল আজিম আনার।

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার, ডিবিতে মেয়ে

আকাশবার্তা ডেস্ক :

চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। তার খোঁজ পেতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন।

রবিবার (১৯ মে) বিকালে তিনি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান। সংসদ সদস্য সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস বলেন, আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনায় ডিবিকে অবহিত করতে এসেছি।

গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর বৃহস্পতিবারে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

এ বিষয়ে রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে আজ আমাদের কাছে এসেছেন।

তবে এর আগেই আমরা বিষয়টা জেনেছি। আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে একটি বাংলাদেশি ফোন নম্বর এবং একটি ইন্ডিয়ান ফোন নম্বর ব্যবহার করেছেন- দুটিই বন্ধ পাওয়া যাচ্ছে এখন। তবে মাঝে মাঝে নম্বর খোলা পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া গত ১৬ তারিখে তার নম্বর থেকে দেশে দুটি কল এসেছে, কিন্তু কেউ রিসিভ করেননি।

ডিবি প্রধান আরো বলেন, বিষয়টি নিয়ে আমরা ভারতীয় পুলিশ বাহিনীসহ তাদের এবং আমাদের প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি, আসলে কী হয়েছে।

উল্লেখ্য, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সূত্র : ভোরের কাগজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930