মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শেখ হাসিনা দুর্নীতিবাজদের ছাড় দেবেন না : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পাড় থেকে ফরমান আসে। উইকেট যায়, নতুন উইকেট আসে। একজন গেল। আরেকজন এলো। মধ্য রাতের ফরমান। পদ হারাবার ভয়ে মির্জা ফখরুল আর গয়েশ্বররা এখন তারেক বন্দনায় ব্যস্ত। বিএনপিতে তারেক বন্দনা বেড়ে গেছে। লন্ডন থেকে যে কমিটি হয়, সেটি হলো মেইড ইন লন্ডন। নতুন নেতৃত্ব পাঠায় ফরমান আকারে। লন্ডনে বসে নেতা বানায়, কর্মসূচি দেয়। এই কর্মসূচি বাংলাদেশের জনগণ মানে না।

শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, কেউ দুর্নীতি করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে ছাড় দেবেন না। দুর্নীতবাজরা সাবধান হয়ে যান। নিজদলের নেতাকর্মীদের দুর্নীতির সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দেন তিনি। বিএনপি সবচেয়ে বড় দুর্নীতিবাজ। তাদের নেতা তারেক রহমান দুর্নীতির বরপুত্র। আর বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন কোন মুখে?

ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভারতে যখন নরেন্দ্র মোদি জিতে। তখন ভোরবেলা বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে ভারতীয় হাইকমিশনে গেছে যদিও হাইকমিশন বন্ধ ছিল। আর এখন তাদের কন্ঠে ভারত বিরোধীতা। আবার শুনলাম তারা না কী ভারত বন্দনা শুরু করবে। এতে কোনো লাভ হবে না।

কাদের বলেন, আমরা বছরব্যাপী আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছি। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকের শান্তি সমাবেশ। আজকে কিছু গণমাধ্যমে দেখলাম আমরা না কী বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি করছি। আমরা তো কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করছি না। শুক্রবার আমরা সাইকেল র‌্যালী করেছি, বিএনপির তো ওইদিন কোনো কর্মসূচি ছিল না। আজকে শান্তি সমাবেশ করছি। এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। তাহলে কেন এই মিথ্যা অপবাদ আমাদের দেয়া হচ্ছে? সারাবছর আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব।

ওবায়দুল কাদের বলেন, আগস্টের পর সারাদেশে জেলা পর্যায়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব সমাবেশে বক্তব্য রাখবেন। আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। বিএনপির আন্দোলন আবারো ভেস্তে যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১