সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় ঘাতক চালক গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় যমুনা গাড়ির চালক ঘাতক একরামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ১১টায় র‌্যাব-১১ এর সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-৭ এর সিপিসি-১, ফেনী এবং সিপিসি-৩, নোয়াখালীর যৌথ অভিযানে ফেনীর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘাতক বাসচালক একরাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কেছকিমুড়া দক্ষিণপাড়া এলাকার জানু মিয়ার পুত্র।

র‌্যাবের কোম্পানী কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, গত ৮ জুলাই সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাসের গতির কারণে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চার বছর বয়সি শিশু মীম আক্তার ও তার নানা নজির মোল্লা। তারা উভয়ে ভোলা জেলার বাসিন্দা। নানা-নাতনি চট্টগ্রামগামী বাসের যাত্রী ছিলেন। বাসটি পূর্ব হাজিরপাড়া এলাকার ওইস্থানে তেলের পাম্পে দাঁড়ালে নজির মোল্লা তাঁর নাতনিকে নিয়ে রাস্তার বিপরীত পাশে কিছু কেনার উদ্দেশ্যে দোকানে যাচ্ছিলেন।

রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মীম আক্তার। নানা নজিরও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যায়।

এঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প ঘাতক চালককে শনাক্তকরণে তদন্ত শুরু করে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী এর একটি যৌথ আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ঘাতক সেই চালক একরামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই হত্যাকাণ্ডের পর জেলার চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের হয়। মামলা নং-০৫/১৫৫, তারিখ-৮/০৭/২০২৪ইং, ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮; মূলে বর্ণিত ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930